নিয়মাবলী
নিয়মাবলী
(To read in English please click here)
১) লেখকদের পাঠানো কোনো লেখার ই-বই বা হার্ডবই প্রকাশ হবে কি হবেনা তার সিদ্ধান্ত সম্পূর্ণভাবে প্রশাখা পাবলিকেশনের।
২) প্রশাখা পাবলিকেশনের ই-বই দু’ভাবে প্রকাশিত হয়। একঃ FREE LIBRARY-র জন্য, দুইঃ PAID-LIBRARY-র জন্য।
৩) FREE LIBRARY-র জন্য প্রকাশিত বই সবার পড়ার জন্যে উন্মুক্ত, এজন্যে লগইন করার দরকার নেই। PAID-LIBRARY-র ক্ষেত্রে লগইন করলেই পড়া যাবে।
৪) FREE LIBRARY-র জন্যে প্রকাশিত ইবুকগুলির ইকপি যদি বিক্রি হয় তাহলে বিক্রিত মূল্যের ষাট শতাংশ লেখকদের রয়্যালিটি হিসেবে দেয়া হবে। সেটার প্রিন্ট অন ডিমান্ড কপি বা হার্ডকপির ক্ষেত্রে হবে বিক্রিত মূল্যর পনের শতাংশ।
৫) PAID-LIBRARY-র জন্য প্রকাশিত ই-বইগুলি কী ধরনের প্রোডাক্ট হিসেবে কীভাবে বিক্রি হবে তার সিদ্ধান্ত প্রশাখা পাবলিকেশনের।
৬) PAID-LIBRARY-র ই-বইগুলি চার রকম ভাবে যথাক্রমে একঃ শুধুমাত্র Soft copy, দুইঃ Soft copy+অনলাইন লাইব্রেরি, তিনঃ CD/DVD+অনলাইন লাইব্রেরি, চারঃ প্রিন্ট অন ডিম্যান্ড কপি হিসেবে বিক্রি হবে। প্রয়োজনে যে-কোনো ই-বইয়ের হার্ডকপি প্রকাশ করা হবে।
৭) চাররকম ভাবে PAID-LIBRARY-র ই-বই বিক্রি হলেও সবগুলির প্রিন্ট অন ডিম্যান্ড কপি থাকবে না। এসম্পর্কে সিদ্ধান্তের অধিকার প্রশাখা প্রকাশনীর। এছাড়া FREE LIBRARY-র ই-বইগুলির যারা সফট কপি সংগ্রহ করতে চান তাদের জন্য শুধুমাত্র সফট কপি বিক্রি হবে। প্রয়োজনে যে-কোনো ই-বইয়ের প্রিন্ট অন ডিমান্ড বা হার্ডকপি প্রকাশ করা হবে।
৮) ই-বইয়ের প্রিন্ট অন ডিম্যান্ড কপি, হার্ডবই এবং CD/DVD+অনলাইন লাইব্রেরি বিক্রির ক্ষেত্রে লেখকদের বিক্রিত মূল্যের পনের শতাংশ রয়্যালিটি হিসেবে দেয়া হবে।
৯) ই-বইয়ের Soft copy এবং Soft copy+অনলাইন লাইব্রেরি বিক্রির ক্ষেত্রে লেখকদের বিক্রিত মূল্যের ষাট শতাংশ রয়্যালিটি হিসেবে দেয়া হবে।
১০) প্রয়োজনবোধে কোনো কোনো ই-বইয়ের PAID–LIBRARY-র অনলাইন পড়ার সুবিধা ছাড়াও শুধুমাত্র সফট কপি হিসেবে বিক্রি হতে পারে। উপরোক্ত ৬ নং সিরিয়ালে যে চার রকম প্রোডাক্ট-এর কথা বলা হয়েছে তার সুবিধা সমস্ত ই-বইয়ের থাকবে না এবং কোন্ কোন্ ই-বইয়ের ক্ষেত্রে থাকবে তার সিদ্ধান্ত প্রশাখা পাবলিকেশনের।
১১) PAID–LIBRARY এবং FREE LIBRARY-র ই-বইয়ের গ্রন্থস্বত্ব থাকবে প্রশাখা পাবলিকেশন-এর এবং লেখকেরা চাইলেই প্রশাখা পাবলিকেশন থেকে ই-বই তুলে নিতে পারবেন না।
১২) তারপরেও লেখকেরা প্রকাশিত ই-বইগুলি তুলে নিতে চান তাহলে একটা নির্দিষ্ট পরিমান ফী জমা দিয়ে তুলে নিতে পারবেন।
১৩) Payment gateway সিস্টেমের বিক্রির রেকর্ডানুযায়ী লেখকদের বছরে দু’বার বিক্রিত হার্ডবই, প্রিন্ট অন ডিমান্ড কপি এবং ই-বইয়ের রয়্যালিটি দেয়া হবে।
১৪) আইনগত সমস্যার জন্য প্রকাশিত যে-কোনো বই প্রশাখা পাবলিকেশন সাইট থেকে তুলে নেবার ক্ষমতা প্রশাখা পাবলিকেশন-এর থাকবে।
১৫) কোনো বিতর্ক অথবা নিজস্ব প্রয়োজনবোধে যে-কোনো বই প্রশাখা পাবলিকেশনের সাইট থেকে discontinue করা হবে।
১৬) প্রয়োজনবোধে উপরোক্ত শর্ত ও নিয়মাবলীর পরিবর্তন বা পরিমার্জন এবং সংযোজন প্রশাখা পাবলিকেশন করবে।
১৭) যে-কোনো সমস্যা ও বিতর্কের জন্য আইনগত অধিকারক্ষেত্র থাকবে একমাত্র আগরতলা কোর্ট।
১৮) যাঁরা প্রশাখা পাবলিকেশন থেকে যে-কোনো বই বের করেছেন তাঁরা সবাই উপরোক্ত নিয়ম এবং শর্ত মেনেই করেছেন ধরে নেয়া হবে।
১৯) অন্যান্য নিয়মাবলী দেখার জন্য ভিজিট করুনঃ https://proshakha.in/elibrary/paidlibrary/terms-of-use/
